২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ছুরিকাঘাতে ২ জনের মৃত্যু

ময়মনসিংহের হালুয়াঘাটে ‘ব্যাডমিন্টন খেলাকে’ কেন্দ্র করে ছুরিকাঘাতে দুই যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুইজন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2018, 08:45 PM

Updated : 08 Apr 2022, 05:41 PM

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে হালুয়াঘাট থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান।

নিহতরা হলেন-উপজেলার পূর্ব কাচারীপাড়ার আনোয়ার হোসেনের ছেলে সৌরভ (২৩) ও মজিবুর রহমানের ছেলে আকাশ (২৪)। আকাশ ঢাকায় একটি ডেন্টাল কলেজের শিক্ষার্থী।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি কামরুল বলেন, “ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে শুক্রবার রাতে শাহপাড়া এলাকায় একদল যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে শনিবার সন্ধ্যায় চারজনকে ছুরিকাঘাত করে কয়েক যুবক। এতে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়।”