২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটেশ্বর পরিদর্শনে অর্থমন্ত্রী

মুন্সীগঞ্জের নাটেশ্বরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2018, 08:39 PM

Updated : 11 Oct 2022, 11:58 AM

পরিদর্শন শেষে শনিবার বিকালে নাটেশ্বর গ্রামে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও খননে আবিষ্কৃত প্রত্নবস্তু নিয়ে এক সংবাদ সম্মেনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণ প্রকল্প ও অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি নূহ-উল-আলম লেনিনের সভাপতিত্বে ওই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচর্য হারুন-অর-রশিদ, জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম প্রমুখ।

অর্থমন্ত্রী প্রত্নতাত্ত্বিক এই কাজে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, মহেঞ্জোদারোর আদলে নাটেশ্বর বৌদ্ধ নগরীকে সংরক্ষণের জন্য আগামী বাজেটে বরাদ্দ থাকবে। একটি প্রকল্প করে নাটেশ্বরের সঙ্গে খনন কাজে সম্পৃক্ত একটি টিম ভারতের মহেঞ্জোদারোতে পাঠানো হবে তারা যাতে প্রশিক্ষিত হয় সেই লক্ষে।

২০১৩ সাল থেকে নাটেশ্বরের দেউলে শুরু হয় প্রত্নতাত্ত্বিক খনন কাজ। এর আগে ১১০০ বছর আগের বৌদ্ধ বিহার খুঁজে হলেও নতুন করে সেখানে পাওয়া গেছে পিরামিড আকৃতিক স্তুপ। যেটির খনন কাজ অনেকাংশে বাকি রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।