২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় কয়েকটি মামলার ২ আসামি গ্রেপ্তার

নোয়াখালীর হাতিয়ায় হত্যা, ডাকাতিসহ কয়েকটি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2017, 11:52 PM

Updated : 19 Aug 2022, 06:14 PM

গ্রেপ্তার রবীন্দ্র চন্দ্র দাস উপজেলার চরঈশ্বররায় ইউনিয়নের সতীশ চন্দ্র দাসের ছেলে ও ছানাউল্লাহ হক দরবেশের ছেলে।

হাতিয়া থানার ওসিকামরুজ্জামান শিকদার বলেন, সোমবার হাতিয়া পৌরসভার চর কৈলাশ গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

“রবীন্দ্রের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১৫টি এবং ছানাউল্লাহর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তারা যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফ উদ্দীন হত্যা মামলার আসামি।”