নারায়ণগঞ্জ সদর থানার ওসি প্রত্যাহার
দায়িত্বে অবহেলার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহীন শাহ্ পারভেজকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার সকালে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, দায়িত্বে অবহেলার গুরুতর অভিযোগে ওসি পারভেজকে প্রত্যাহার করা হয়েছে।
তবে কোন ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়েছে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানান নি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র জানায়, নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে ব্যর্থসহ বেশ কিছু কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।
