২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে অটোরিকশার ধাক্কায় ট্রেন যাত্রী নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে অটোরিকশার ধাক্কায় চলন্ত ট্রেনে থাকা এক যাত্রী নিহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2017, 05:19 PM

Updated : 19 Aug 2022, 06:14 PM

নিহত আল-আমিন হোসেন (২৫) নান্দাইল উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে।

শনিবার গফরগাঁও উপজেলার পাগলা দেউলাপাড়া রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে বলে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আব্দুল মান্নান ফরাজী জানান। 

ওসি বলেন, ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস দেউলাপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে দরজায় ঝুলে থাকা যাত্রী আল আমিন হোসেনের। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বলে জানান তিনি।