২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাড়িতে অগ্নিকাণ্ড

গাজীপুর সদর উপজেলায় অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ির পাঁচটি ঘর মালপত্রসহ পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2017, 12:05 PM

Updated : 19 Aug 2022, 06:14 PM

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আল আমিন জানান, শুক্রবার রাতে ভবানীপুর এলাকায় জাকির হোসেনের বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় জানিয়ে তিনি বলেন, আগুনে পাঁচটি ঘর মালপত্রসহ পুড়ে গেছে। তবে কেউ আহত হয়নি।

“বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”