ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবার সরঞ্জামসহ তরুণ আটক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই হাজার ইয়াবা ও ইয়াবা তৈরির সরঞ্জামসহ একজনকে আটক করেছে র্যাব।
র্যাব ১৪-এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, বুধবার মধ্যরাতে উপজেলার বৈশামোড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আমির আলী (২৭) ওই এলাকার দুলাল মিয়ার ছেলে।
র্যাব কর্মকর্তা পরাগ বলেন, গোপন খবরের ভিত্তিতে আমির আলীর বাড়িতে অভিযান চালানো হয়।
“আটকের পর তার কাছ থেকে দুই হাজার ইয়াবাসহ নকল ইয়াবা তৈরির পাউডার ও রংসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া উদ্ধার করা হয় একটি দেশি রামদা।”
এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
