২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখার একটি বাড়ি থেকে এক নারী ও তার দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2017, 08:55 PM

Updated : 12 Apr 2022, 12:56 AM

মঙ্গলবার রাত ৮টায় সুজানগরের ভোলাকান্দি গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে মৌলভীবাজার কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউছুপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

নিহতরা হলেন, ওই এলাকার কাতার প্রবাসী আকামত আলীর স্ত্রী মাজেদা বেগম (২৫), তাদের মেয়ে লাবণী (৫) ও ছেলে ফারুক (৩)।

পুলিশ কর্মকর্তা ইউছুপ বলেন, ছেলের লাশ ঘরের মেঝে এবং মা ও মেয়েকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তাছাড়া ঘরের জিনিসপত্র এলোমেলো পাওয়া গেছে। কী কারণে, কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা তদন্তের পরই বলা যাবে। 

এ ব্যাপারে সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নসিব আলী বলেন, সন্ধ্যার একটু আগে তারা খবর পেয়ে পুলিশকে অবহিত করেন। ধারণা করা হচ্ছেন বিকালের দিকে ঘটনা ঘটে থাকতে পারে।