২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছে অন্তত ১৫ জন।   

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2017, 10:05 AM

Updated : 11 Oct 2022, 02:49 PM

রোববার সকাল ৭টা ৫০ মিনিটে উপজেলার সরাতৈল এলাকার ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান জানান।

এ ঘটনায় আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানালেও তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।   

ওসি বলেন, “রংপুর থেকে ঢাকাগামী মীম পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী চিনামাটি বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।”

খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে এ পুলিশ কর্মকর্তা জানান।