পাবনায় মালবাহী ট্রেন লাইনচ্যুত
পাবনার ভাঙ্গুরা উপজেলায় একটি মালবাহী ট্রেন লাইচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
পাবনা জিআরপি থানার ওসি সাইদ ইকবাল জানান, সিলেট থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি বগুড়ার সান্তাহার রেলওয়ে স্টেশেনের দিকে যাচ্ছিল। শুক্রবার ভোর ৬টার দিকে ভাঙ্গুড়া স্টেশনে ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়।
এ ঘটনায় কেউ হতাহত হননি। রেল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছেন বলে জানান ওসি।
ভাঙ্গুড়া স্টেশেনের সহকারী বুকিং ইনচার্জ মেহেদী আল-মাসুদ বলেন, দুটি বগির চাকা মেরামত করা হয়েছে; কিছুক্ষণের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে তারা আশা করছেন।
