২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তি, ইউপি সচিব আটক

ফেইসবুকে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি এবং সরকার বিরোধী প্রচারনা চালানোর অভিযোগে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবকে আটক করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2017, 07:50 PM

Updated : 19 Aug 2022, 06:05 PM

আটক নজরুল ইসলাম (৩৫) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের সচিব। দেড় বছর আগে চরকাঁকড়া ইউনিয়নে যোগদান করেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে ইউপি কার্যালয় থেকে তাকে তাকে আটক করা হয় বলে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী জানান।

তিনি বলেন, চরকাঁকড়া ইউনিয়নে যোগ দেওয়ার পর থেকে তিনি নিজের মোবাইল ফোন ও ইউনিয়ন পরিষদের কম্পিউটার ব্যবহার করে ইংরেজিতে ‘সাঈদী ওরফে মুজাহিদ’ নামে একটি আইডি খুলে সেখানে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি এবং সরকার বিরোধী পোস্ট দিয়ে আসছেন।

“বিষয়টি টের পেয়ে ইউপি চেয়ারম্যান মো. সফি উল্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলামকে বিষয়টি জানালে বৃহস্পতিবার তিনি নজরুলের ব্যবহৃত মোবাইল ফোন ও কম্পিউটার খুঁজে অভিযোগের সত্যতা পান।”

পরে নজরুলকে আটক ও তার মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

এ ব্যাপারে চেয়ারম্যান সফি উল্যাহ বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।