হবিগঞ্জে ৬ নারী ‘ছিনতাইকারী’ আটক
হবিগঞ্জ শহরে ছিনতাইকারী সন্দেহে ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
সদর থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, বৃহস্পতিবার শহরের আরডি হল এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন জেলার লাখাই উপজেলার শারমিন আক্তার (৩০), তানজিয়া আক্তার (৩৫), মৌলভীবাজার জেলার রাহিলা খাতুন (৪০), মৌলভীবাজার সদরের মুন্নি আক্তার (২৫), হবিগঞ্জ সদরের পারুল বিবি (৪৫) ও মরিয়ম বিবি (৪০)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, আরডি হল এলাকা দিয়ে একটি টমটম (ব্যাটারি চালিত অটোরিকশা) যাওয়ার সময় এক মহিলার স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায় এক নারী ছিনতাইকারী।
“এ সময় ওই মহিলার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তানজিয়া নামে এক নারী ছিনতাইকারীকে আটক করে। পরে তার দেওয়া স্বীকারোক্তি মোতাবেক আরও পাঁচ নারী ছিনতাইকারীকে আটক করা হয়।”
পরে পুলিশকে বিষয়টি অবগত করলে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাদের থানায় নিয়ে যায়। তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
বলে ওসি জানান।
