বেনাপোলে ফেনসিডিলসহ আটক ১
যশোরের বেনাপোলে ১২০ বোতল ফেনসিডিলসহ এক বাস চালকের সহকারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয় বলে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান।
আটক হৃদয় হোসেন (২০) কুমিল্লার চৌদ্দগ্রামের নূর হোসেনের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ বিজিবি কর্মকর্তা বলেন, “সকালে বেনাপোল থেকে ঢাকাগামী ওই বাসে তল্লাশি চালানো হলে একটি টুলবক্সের মধ্যে ১২০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে মাদক বহনে জড়িত থাকার অভিযোগে বাস চালকের সহকারীকে আটক করা হয়।”
হৃদয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে আমড়াখালী বিজিবি চেকপোস্টের নায়েক সুবেদার মিজানুর রহমান জানান।
