ঝিনাইদহে কোপানো লাশ উদ্ধার
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় রেললাইন থেকে একজনের কোপানো লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শফিকুল ইসলাম শফি (৩৫) কোটচাঁদপুর শহরের গাবতলাপাড়ার মনিরুদ্দিন মণ্ডলের ছেলে।
কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে কোটচাঁদপুর শহরের পাশে রেললাইনের ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়।
“তার দেহের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে অন্য কোনো স্থানে হত্যার পর লাশ এনে রেললাইনের ওপর ফেলে গেছে খুনি।”
যশোর রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে বলে তিনি জানান।
