২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ট্রাক্টর-অটো সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

নাটোর সদর উপজেলায় ট্রাক্টর ও অটোরিকশার সংঘর্ষে এক দম্পতিসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2017, 05:18 PM

Updated : 25 Jul 2022, 09:07 PM

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের রাইচাঁন সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে বলে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলাম জানান।

নিহতরা হলেন উপজেলার ভূবনপাড়া গ্রামের মোহম্মদ কালু প্রামানিকের ছেলে মোহম্মদ শরিফ আহমেদ, তার স্ত্রী রেশমা বেগম ও নাটোর শহরের বড়গাছা এলাকার তোফাজ্জল হোসেন।

আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা শরিফুল বলেন, নাটোরগামী অটোরিকশারকে বিপরীত দিক থেকে আসা খোয়া বোঝাই ট্রাক্টর ধাক্কা দেয়। এতে সেতু রেলিং ভেঙে অটোরিকশা নিচে পড়ে এবং ট্রাক্টরটি উল্টে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। অটোরিকশার আরও চার যাত্রী আহত হয় বলে জানান তিনি।