২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে ইয়াবাসহ আটক ২

ঢাকার ধামরাই উপজেলায় ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2017, 11:22 AM

Updated : 12 Apr 2022, 12:43 AM

উপজেলার কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মো. কামরুল ইসলাম জানান, জালসা এলাকা থেকে রোববার রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন - মো. কানন (২৬) ও আব্দুল মোতালেব (৩৮)।

এসআই কামরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১০৫টি ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।”

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।