২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, আ. লীগ নেতার দণ্ড

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জেএসসি পরীক্ষাকেন্দ্রে জোরপূর্বক ঢোকার চেষ্টাসহ হট্টগোল সৃষ্টির অপরাধে এক আওয়ামী লীগনেতাকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2017, 02:22 PM

Updated : 19 Aug 2022, 05:56 PM

মিরপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আলম বিশ্বাসকে বৃহস্পতিবার সকালে এই দণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রুহুল আলম জেএসসি পরীক্ষা চলাকালে মোটরসাইকেল মহড়া দিয়ে তার লোকজন নিয়ে জোরপূর্বক পরীক্ষাকেন্দ্রে ঢোকার চেষ্টা করেন।

“এ সময় আইন-শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে এই দণ্ড দেন।”

রুহুল আলম “পাবলিক পরীক্ষাসমূহ আইন ১৯৮০” লঙ্ঘন করেছেন জানিয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্র্যাম্যমাণ আদালতের বিচারক এসএম জামাল আহমেদ বলেন, আইনভঙ্গের অপরাধে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রুহুলকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি রবিউল।