২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় ৭৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2017, 11:41 AM

Updated : 19 Aug 2022, 05:54 PM

মাওনা হাইওয়ে থানার এসআই মো. হুমায়ূন কবির জানান, এমসি বাজার এলাকায় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জরিনা বেগম পটুয়াখালীর কলাপড়া থানার লেবুপাড়া এলাকার আব্দুর রাজ্জাক হাওলাদারের স্ত্রী।

এসআই হুমায়ূন বলেন, জরিনা দুই মাস আগে মাওনায় মেয়ের বাড়ি বেড়াতে এসেছিলেন । সকালে পটুয়াখালী ফেরার সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থালেই মারা যান।

পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনেদর কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।