২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে অস্ত্রসহ ২ যুবক আটক

যশোরের বেনাপোল থেকে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2017, 08:53 PM

Updated : 19 Aug 2022, 05:53 PM

আটকরা হলেন, বেনা‌পোলের খলসী গ্রামের দুঃখে মিয়ার ছেলে আকরাম হোসেন ও রহমত উল্লাহর ছেলে জালাল উদ্দিন।

বেনাপোল পোর্ট থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিন বলেন, শুক্রবার রাতে কৃষ্ণপুর পুর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করা হয়।

তিনি বলেন, “অস্ত্রের চালানের সংবাদে অভিযানে যায় পুলিশ। এ সময় মোটরসাইকেলে আসা দুই যুবকের দেহ তল্লাশি করে একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুটিটি ম্যাগজিন পাওয়া যায়। ”

 আটকদের অস্ত্র আইনে মামলা দিয়ে শনিবার আদালতে তোলা হবে বলে জানান ফিরোজ ।