চাঁপাইনবাবগঞ্জে ‘বোমা’ বিস্ফোরণে যুবক নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘বোমা তৈরির সময়’ বিস্ফোরণে একজন নিহত হয়েছেন।
নিহত তাইফুর রহমান (৩৫) মর্দানা গ্রামের ফজলু আলীর ছেলে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৪টার দিকে হাসপাতালে আনার পর ওই যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ওই সময় ওই ব্যক্তির কোনো স্বজনকে পাওয়া যায়নি। লাশ মর্গে রাখা রয়েছে বলে জানান মোশাররফ।
