২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় স্কুলছাত্রীকে ‘দলবেঁধে ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

বগুড়ার গাবতলীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2017, 09:54 PM

Updated : 19 Aug 2022, 05:52 PM

গাবতলী মডেল থানার ওসি খায়রুল বাশার জানান, রোববারের এ ঘটনায় ছাত্রীর বাবার করা মামলায় ফারুক হোসেন (৩০) নামে একজন গ্রেপ্তার হয়েছেন।

বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষার করানো পাঠানো হবে বলে জানান তিনি।

মামলার নথি থেকে জানা যায়, ২৯ অক্টোবর রাতে পরিবারের সঙ্গে গাবতলীতে মেলায় যায় ওই ছাত্রী। কেনাকাটার এক পর্যায়ে মেয়েটিকে পান আনতে পাশের দোকানে পাঠান তার মা।

“এ সময় আইসক্রিমের প্রলোভনে তাকে পাশের পুকুরপাড়ে বখাটে মিল্লাত। পরে ফোন করে আরও তিনজনকে ডেকে নেয় মিল্লাত। পরে তাকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় তারা ।”

এ নিয়ে মঙ্গলবার দুপুরে ছাত্রীর বাবা চারজনের বিরুদ্ধে মামলা করেন। বিকালে গ্রেপ্তার করা ফারুককে বুথবার আদালতে তোলা হবে বলে জানান ওসি খায়রুল।