রাজশাহীতে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
রাজশাহীতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজশাহী মেডিকেল হাসপাতাল থেকে সোমবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শফিক জানিয়েছেন।
গ্রেপ্তার শাওন (২৫) রাজশাহীর তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মুজিবুরের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এএসআই শাওন বলেন, “রাত দেড়টার দিকে অজ্ঞান অবস্থায় এক তরুণীকে হাসপাতালে নিয়ে আসে।এ সময় তার সঙ্গে তাসিম ও মিনহাজ নামে আরও দুইজন ছিল। মেয়েটিকে ধর্ষণের শিকার হয়েছে জানতে পেরে ওই তিনজকে আটক করা হয়।”
পরে বোয়ালিয়া থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।
বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেন, মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদি হয়ে মঙ্গলবার বিকালে থানায় শাওনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।
মেয়েটির বরাতে পুলিশের এ কর্মকর্তা বলেন, সোমবার রাতে সাগরপাড়ার একটি বাড়িতে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন শাওন। এক পর্যায়ে মেয়েটি জ্ঞান হারিয়ে ফেললে শাওন তার দুই বন্ধু তাসিম ও মিনহাজের সহ্য়তায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
“পরে হাসপাতাল পুলিশ ধর্ষণের বিষয়টি জানতে পেরে শাওনসহ তিনজনকে আটক করে বোয়ালিয়া থানায় পাঠায়। জিজ্ঞাসাবাদে শাওন ওই নারীকে একই ধর্ষণ করেছে বলে স্বীকার করে।”
পরে শাওনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে বাকি দুইজনকে ছেড়ে দেওয়া হয় বলে ওসি আমান উল্লাহ জানান।
