ব্রাহ্মণবাড়িয়ায় রিভলবারসহ তরুণ আটক
ব্রাহ্মণবাড়িয়া শহরে রিভলবার ও ছয় রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে পুলিশ।
সদর থানার ওসি মো. নবীর হোসেন জানান, জেলা শহরের শিমরাইলকান্দি এলাকা থেকে সোমবার গভীর রাতে তাকে আটক করা হয়।
আটক খোরশেদ আলম (২৬) জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার আশকর আলীর ছেলে।
ওসি নবীর বলেন, গোপন খবরের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।
“এ সময় তার দেহ তল্লাশি করে কোমর থেকে একটি বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলি পাত্তয়া গেছে।”
তার নামে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।
