২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ভাইয়ের হাতে ভাই খুন

গাইবান্ধার পলাশবাড়ীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2017, 05:09 PM

Updated : 19 Aug 2022, 05:51 PM

শুক্রবার উপজেলার মনোহরপুর ইউনিয়নের পুটিমারি গ্রামে এ ঘটনা ঘটে বলে পলাশবাড়ী থানার ওসি মাহমুদুল হক জানান।

মৃত সাইদুর রহমান (৫৫) ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ বলছে, ঘটনার পর থেকে সিরাজুলের ছোট ছেলে চাঁন মিয়া মহাজন (৪৫) পলাতক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মাহমুদুল বলেন, সকালে চাঁন মিয়ার ধানক্ষেত নষ্ট করে সাইদুরের ছাগল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে গারগাল বাকবিতণ্ডা হয়।

“এক পর্যায়ে চাঁন মিয়া ধারালো ছুরি দিয়ে সাইদুরের বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান তিনি।