২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেট ধীর, রুয়েটে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি

ইন্টারনেট ধীরগতির কারণে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রথম বর্ষের স্নাতকে ভর্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2017, 12:14 AM

Updated : 19 Aug 2022, 05:51 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ অক্টোবর রোববার দুপুর ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। গত ১০ অক্টোবর শুরু হওয়া এ আবেদনে ২৬ অক্টোবর পর্যন্ত সময়সীমা ছিল।

তবে ভর্তি পরীক্ষা আগামী ১৭ নভেম্বরই অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

ভর্তির আবেদন প্রক্রিয়া সংক্রান্ত যেকোনো তথ্য জানার জন্য অফিস সময়ে (সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) ০১৭৮০৩২৭২৫০ এবং ০১৭৮০৩২৭৩৫০ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে।

এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য রুয়েটের ওয়েবসাইটে (www.ruet.ac.bd) জানা যাবে।