২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুরিকাঘাতে রুয়েট শিক্ষক আহত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2017, 11:06 PM

Updated : 19 Aug 2022, 05:49 PM

আহত সাকিব যুবায়ের (৪০) রুয়েটের আরবান অ্যান্ড রিজিউনাল প্ল্যানিং বিভাগের শিক্ষক। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর অক্টোর মোড়ে এ ঘটনা ঘটে বলে মতিহার থানার ওসি মেহেদী হাসান জানান।

ওই শিক্ষকের বরাত দিয়ে রামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে নগরীর অক্ট্রোর মোড়ের বাড়িতে ফিরছিলেন শিক্ষক সাকিব। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

“তাতে বাঁধা দেওয়ায় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে নগদ টাকা,  মোবাইল ফোন ও ক্রেডিট কার্ড নিয়ে পালিয়ে যায়।”

তিনি এখন শঙ্কামুক্ত বলে জানান শফিকুল ইসলাম জানান।

মতিহার থানার ওসি মেহেদী হাসান বলেন, রুয়েটের এক শিক্ষক ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন। কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অভিযান চলছে।