০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হত্যা মামলার আসামি ‘জনতার পিটুনিতে’ নিহত

নোয়াখালীর চাটখিলে জনতার পিটুনিতে হত্যা, ডাকাতিসহ নয়টি মামলার আসামি এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2017, 10:47 PM

Updated : 19 Aug 2022, 05:49 PM

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে উপজেলার সাহাপুর বাজারে এ ঘটনা ঘটে।

মৃত ইয়াছিন আরাফাত (৩৫) সাহাপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগ নয়টি মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “মঙ্গলবার রাতে ইয়াছিন সাহাপুর বাজারে গেলে লোকজন তাকে ধাওয়া করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। রাত সাড়ে ৮টার দিকে সাহাপুর স্কুল মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।”