২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে জাল নোটসহ গ্রেপ্তার ২

শেরপুর সদর উপজেলায় জাল নোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2017, 10:02 AM

Updated : 19 Aug 2022, 05:46 PM

সদর থানার ওসি নজরুল ইসলাম জানান, সাতপাকিয়া গ্রামের কাছে ব্রহ্মপুত্র সেতু এলাকা থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন - সদর উপজেলার ধানুপাড়ার আব্দুর রশীদের ছেলে কমল ও খাসপাড়া মরাকান্দি গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে হামিদুল।

ওসি নজরুল বলেন, “এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৫০০ টাকার ৫০টি জাল নোট জব্দ করা হয়।

“তারা জাল টাকা চক্রের সদস্য। তারা কোথা থেকে জাল নোট সংগ্রহ করেন এবং কারা এসব তৈরি করে এ বিষয়ে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে তথ্য নেওয়ার চেষ্টা চলছে।”

এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।