২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে হাজতির মৃত্যু

গোপালগঞ্জ কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2017, 03:42 PM

Updated : 19 Aug 2022, 05:44 PM

বুধবার ভোরে অসুস্থ অবস্থায় তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান কারারক্ষক আতিকুর রহমান।

মৃত শাহিন মোল্লা (৩০) শাহিন মোল্লা মুকসুদপুর উপজেলার কাওয়ালদিয়া গ্রামের সাত্তার মোল্লার ছেলে। গত ২৫ সেপ্টেম্বর একটি চুরি মামলায় তাকে কারাগারে পাঠায় আদালত।

কারারক্ষক আতিকুর বলেন, এক সপ্তাহ ধরে শাহিন বেশ অসুস্থ ছিলেন। তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে কারাগারে ফেরত আনা হয়।

“বুধবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনের কাছে হস্তাস্তর করা হবে বলে জানান তিনি।