২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ১০ স্বর্ণের বারসহ যুবক আটক

ভারতে পাচারের সময় বেনাপোলে ১০ স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে শুল্ক গোয়েন্দারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2017, 03:47 PM

Updated : 19 Aug 2022, 05:43 PM

সোমবার দুপুরে তাকে আটক করা হয় বলে জানান কাস্টমস শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার আব্দুস সাদিক।

আটক মইনুদ্দিন (৩২) কুমিল্লার মুরাদনগর থানার দারানিপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সাদিক বলেন, একজন পাসপোর্টযাত্রী সোনার চালান ভারতে পাচারের জন্য বেনাপোল চেকপোস্টে অবস্থান করছেন এমন খবরে গোয়েন্দা দলের সদস্যরা চেকপোস্টে অবস্থান নেয়।

“দুপুরে ওই পাচারকারী কাস্টমস ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে নোম্যান্স ল্যান্ডে প্রবেশ করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করলে পায়ুপথে বিশেষ কায়দায় লুকানো ১০টি স্বর্ণের বার পাওয়া যায়।”

যার ওজন এক কেজি বলে জানান তিনি।

এ ব্যাপারে মামলার পর তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।