বেনাপোলে হুন্ডির টাকাসহ দুই ভারতীয়নারী আটক
বেনাপোল চেকপোস্টে প্রায় ২৪ লাখ টাকাসহ দুইভারতীয় নারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে তাদের ব্যাগ ও দেহ তল্লাশি করে এ টাকা পাওয়া যায় বলে বেনাপোল শুল্কভবনের সহকারী কমিশনার দীপা রানী হালদার জানান।
আটকরা হলেন ভারতের উত্তর ২৪ পরগনার কৈখালি নারানপুর এলাকার আব্দুর রশিদের মেয়ে জবেদা খাতুন (৫০) ও একই এলাকার কাশিনাথ বসাকের স্ত্রী রেশমা বসাক(৪২)।
শুল্ক কর্মকর্তা দীপা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে কাস্টমস তল্লাশি কেন্দ্রে তাদের ব্যাগ তল্লাশি করে ৭ লাখ ৩২ হাজারটাকা পাওয়া পায়।পরে দেহ তল্লাশি করে আরও ১৬ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা ও ৪ হাজার ৮১০ ভারতীয়রুপি পাওয়া গেছে।
আটক জবেদা বলেন, তার দুই বোন।রেশমার ভারতে কাশিনাথ বসাকের সঙ্গে বিয়ে হয়েছে।তাদের বাবা আব্দুর রশিদ বাংলাদেশে মংলাপোর্ট এলাকায় থাকেন।
“এই টাকা আমাদের ভারতের বাড়ি বিক্রি করার টাকা।সেই টাকা বাবাকে দেব বলে সঙ্গে করে এনেছি।”
বেনাপোল শুল্কভবনের যুগ্ম কমিশনার আমিনুল এহসান বলেন, এ ঘটনায় মুদ্রা পাচারের অভিযোগে মামলা করে জবেদা ও রেশমাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।
