২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে খাদ্যে বিষক্রিয়ায় যুবকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে খাদ্যে বিষক্রিয়ায় এক যুবকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2017, 10:10 PM

Updated : 19 Aug 2022, 05:39 PM

মৃত কিশোর কুমার সাধক (২৩) উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নিতাই নন্দ সাধকের ছেলে।

শ্রীপুর থানার এসআই নাজমুল সাকীব জানান, শনিবার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি বলেন, বৃহস্পতিবার কিশোর কুমার ও তার চার বন্ধু স্থানীয় একটি পূজা মণ্ডপের পাশ থেকে ফুচকা কিনে খান। এরপর তাদের পেট ব্যথা ও বমি শুরু হয়।

“শুক্রবার ও শনিবার সকাল পর্যন্ত অবস্থার উন্নতি না হওয়ায় কিশোরকে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

তার তিন বন্ধুকে ঢাকার মহাখালী কলেরা হাসপাতালে চিকিৎসাধীন দেওয়া হচ্ছে বলে জানান এসআই নাজমুল।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস বলেন, “খাদ্যে বিষক্রিয়াই কিশোর কুমারের মৃত্যুর কারণ। আমাদের হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে ।”