গাজীপুরে যুবলীগ নেতা খুনের মামলায় আটক ১
গাজীপুরের কালিয়াকৈরে যুবলীগ নেতা রফিকুল ইসলাম হত্যা মামলায় দলটির আরেক নেতাকে আটক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই গাজীপুরের এসআই তৌহিদুল ইসলাম জানান, শনিবার বিকালে উপজেলার বাড়ইপাড়া এলাকা থেকে যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন ওরফে শাকিল মোল্লাকে আটক করা হয়।
সাখাওয়াত উপজেলার আটাবহ ইউনিয়ন যুবলীগের সভাপতি।
এসআই তৌহিদুল বলেন, ২০১৫ সালে ২১ অগাস্ট একটি অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।
পরদিন নিহতের বড় ভাই কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
“গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তবে বাদী তাতে না রাজি দিলে মামলাটি পুনরায় তদন্তের পিবিআই নির্দেশ দেয় আদালত।”
ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য যুবলীগ নেতা সাখাওয়াতকে আটক করা হয়েছে বলে এসআই তৌহিদুল জানান।
