২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ‘ট্রেনে কাটা পড়ে’ যুবকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 02:56 PM

Updated : 19 Aug 2022, 05:27 PM

বুধবার সকাল ৮টার দিকে টঙ্গীর তুরাগ রেলওয়ে সেতু থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান।

তার বয়স আনুমানিক ২২ বছর বলে জানালেও তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

এসআই সাইফুল বলেন, সকালে স্থানীয়রা ট্রেনে কাটা পড়ে এক যুবকের লাশ দেখে থানায় খবর দেয়।

“পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ”