২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের ঘরে বিধবার লাশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শোয়ার ঘর থেকে এক বিধবার লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2017, 08:29 PM

Updated : 19 Aug 2022, 05:25 PM

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ আলম জানান, মঙ্গলবার সকালে উপজেলার শহরের মুদিপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নাজমা বেগম (৪০) মুদিপাড়ার আব্দুল জলিলের স্ত্রী।

নাজমার ছেলে আজাদ খান বলেন, তিনি ঢাকায় থাকেন। তার মা নাজমা বেশির ভাগ সময় নানার বাড়ি ঢাকার ধামরাই থানার বালিয়া গ্রামে থাকতেন।

“সোমবার আমি ও মা দুইজনই আমাদের বাড়ি আসি। রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি। সকালে মায়ের ঘরের দরজা খোলা ও বাইরে মোবাইল ফোন পড়ে থাকতে দেখা যায়। আর ঘরের ভেতর বিছানায় মায়ের লাশ পড়ে ছিল।”

পুলিশ ঘটনা তদন্ত করছে জানিয়ে পরিদর্শক মাসুদ বলেন, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।