গাজীপুরে হাতবোমা বিস্ফোরণে নারী আহত
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় হাতবোমা বিস্ফোরণে এক নারী আহত হয়েছেন।
রোববার কোনাবাড়ী বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
আহত হামিদা আক্তার (২২) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুরের মফিজুল ইসলামের স্ত্রী। তিনি এলাকায় টোকাইয়ের কাজ করেন।
জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের এএসআই মো. হামিদুল ইসলাম জানান, দুপুরে কোনাবাড়ী বাসস্ট্যান্ডের দক্ষিণে একটি মসজিদের পাশে বাসা বাড়ির সীমানা প্রাচীরের ভেতর একটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখেন হামিদা।
“পরে ব্যাগটি কুড়িয়ে নিয়ে নাড়াচড়া করার এক পর্যায়ে বিকট শব্দে একটি হাতবোমা বিস্ফোরিত হরে ওই নারী আহত হন।”
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে যায় বলে জানান হামিদুল।
