২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মাইক্রো চাপায় পথচারী নিহত

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাস্তা পারাপারের সময় মাইক্রোবাস চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।   

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2017, 02:32 PM

Updated : 19 Aug 2022, 05:22 PM

বৃহস্পতিবার গভীর রাতে রঙ্গিলাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান।

নিহত মঞ্জুর মিয়া (৫৫) নেত্রকোণা জেলার দুর্গাপুর থানার বনগ্রাম এলাকার ফিরোজ আলীর ছেলে।

ওসি দেলোয়ার বলেন, রঙ্গিলাবাজার এলাকায় সড়ক পারাপারের সময়  ঢাকাগামী একটি মাইক্রোবাস মঞ্জুরকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি।

“স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।