২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পার্টি রাজনীতিতে বড় ফ্যাক্টর: এরশাদ

জাতীয় পার্টি রাজনীতিতে বড় ফ্যাক্টর মন্তব্য করে দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না।

জামালপুর প্রতিনিধি

শেরপুর ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2017, 06:56 PM

Updated : 11 Oct 2022, 02:24 PM

পুরনো খবর:

বন্যার্তদের পাশে দাঁড়াতে আহ্বান এরশাদের

বৃহস্পতিবার শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, “জাতীয় পার্টি এখন রাজনীতিতে বড় ফ্যাক্টর। আমাদের ছাড়া নির্বাচন হবে না। আমাদের ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না।”

মৌসুমের দ্বিতীয় দফা বন্যায় এরশাদের এলাকা উত্তরাঞ্চলে কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক প্লাবনে পানিতে ভেসেসহ নানাভাবে প্রাণ হারিয়েছেন অর্ধ শতাধিক।

ত্রাণ তৎপরতা নিয়ে সরকারের সমালোচনা করে এরশাদ বলেন, “সরকারের ত্রাণ তৎপরতা দেখিনা আমি। সরকারকে ঢাকা থেকে বের হয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।” 

এরশাদের শাসনামলে দেশের মানুষ ভাল ছিল দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “জাতীয় পার্টির সময় গুম-খুন হয়নি।  মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পেরেছে। মানুষ সেদিনের কথা ভুলে নাই। আমি মনে করি জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসবে। ” 

বৃহস্পতিবার সকালে তিনি জামালপুর ও বিকালে শেরপুর বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এ সময় জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার, জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) খালেদ আখতারসহ দুই জেলার জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।