২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে নিরাপত্তা কর্মী খুন

গাজীপুরের টঙ্গীতে একটি কারখানার নিরাপত্তা কর্মী খুন হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2017, 04:08 PM

Updated : 19 Aug 2022, 05:18 PM

মঙ্গলবার সকালে টঙ্গীর মরকুন এলাকায় হাতিম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারাখানা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার জানান।

নিহত ইদ্রিস আলীর (৫০) বাড়ি নওগাঁ জেলায়। তিনি ওই কারখানার নিরাপত্তা কর্মী ছিলেন।

ওসি জানান, ইদ্রিস আলী সোমবার রাতের শিফটে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার সকালে কারখানার পেছনের একটি সিঁড়িতে গলায় গামছা পেঁচানো তার রক্তাক্ত মরদেহ দেখতে পায় কারখানার লোকজন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।