২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ১২ স্বর্ণের বারসহ যুবক আটক

ভারতে পাচারের সময় বেনাপোলে ১২টি স্বর্ণের বারসহ এক যুবক আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2017, 08:40 PM

Updated : 12 Apr 2022, 12:06 AM

বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোলের বড়আঁচড়া সীমান্তের এমপির মোড় থেকে তাকে আটক করা হয় বলে জানান বেনাপোল বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল ওয়াহাব।

আটক আসিফ রায়হান (২২) শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

আব্দুল ওয়াহাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক পাচারকারী সোনা ভারতে পাচারের জন্য পুটখালি সীমান্তের দিকে যাচ্ছে গোপন খবরে  বিজিবি টহলদলের সদস্যরা সেখানে অবস্থান নেয়। মোটরবাইকে করে যাওয়ার সময় আসিফকে আটক করা হয়।

“পরে তার শরীরে তল্লাশি চালানো হলে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২টি স্বর্ণের বার পাওয়া যায়।”

স্বর্ণেরবার ও মোটরসাইকেল বেনাপোল শুল্কভবনে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দিয়ে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এ নায়েব সুবেদার।