২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিন খসরুর গাড়ি দুর্ঘটনায়

নারায়ণগঞ্জের বন্দরে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরুর গাড়ি দুর্ঘটনায় পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2017, 09:26 PM

Updated : 19 Aug 2022, 05:13 PM

এতে মতিন খসরু অক্ষত রয়েছেন। তার গাড়িটির সামান্য ক্ষতি হয়েছে।  

শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় একটি বাস ও পিকআপভ্যানের দুই চালককে পুলিশ আটক করেছে।

আটকরা হলেন- শরীয়তপুরের নড়িয়া উপজেলার মীরপাড়া গ্রামের শামীম মিয়ার ছেলে সাব্বির (২০) ও কুমিল্লার ভুইয়াপাড়ার তারা মিয়ার ছেলে রমিজ (২২)।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ জানান, দুপুরে সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু পাজেরো গাড়িতে করে ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছিলেন।

“কেওঢালা এলাকায় কুমিল্লাগামী আসমানী পরিবহনের একটি বাস আকস্মিক ব্রেক কষলে খসরুর গাড়ির পেছনে থাকা পিকআপভ্যান সজোরে এসে ধাক্কা দেয়। এতে তার পাজেরোর সঙ্গে বাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়।”

পরিদর্শক হারুন বলেন, দুর্ঘটনার কিছু পর আইনমন্ত্রী গন্তব্যের উদ্দেশে চলে গেছেন। 

এ ব্যাপারে খসরুর গাড়ির চালক বশির মিয়া বাদী হয়ে বন্দর থানায় মামলা করেছেন। আটক বাস ও পিকআপভ্যানের দুই চালককে আসামি করা হয়েছে বলে জানান হারুন।