ধর্ষণের ভিডিও ইন্টারনেটে, কলেজছাত্র গ্রেপ্তার
রাজশাহীর পুঠিয়ায় ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’ ও ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আল মামুন (২৪) নাটোরের সিংড়া উপজেলার সৈয়দপুর গ্রামের সমশের আলীর ছেলে। নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের স্নাতকের ছাত্র।
শুক্রবার সিংড়ার খরিসাক্ষা গ্রামের এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুঠিয়া থানার ওসি সায়েদুর রহমান।
তিনি বলেন, স্বামী পরিত্যক্ত ওই নারী মামুনের গ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এর সুবাদে ওই নারীর সঙ্গে মামুনের পরিচয় হয়। কিছুদিন আগে মামুন ওই নারীকে বিয়ের প্রস্তাব দেয়।
“এরপর বিয়ে করতে অস্বীকার করে এবং মামুন ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে ওই নারীটিকে কয়েক বার ধর্ষণ করে। ২০ জুলাই আবারও মামুন ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেয়।”
ওসি সায়েদুর আরও জানান, ২ অগাস্ট রাতে ওই নারী মামুনের বিষয়ে থানায় অভিযোগ করেন। প্রাথমিক তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ার পর অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।
শুক্রবার সকালে সিংড়ার খরিসাক্ষা গ্রাম থেকে মামুনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
