শাবি ছাত্রলীগ সভাপতিকে সংগঠন থেকে অব্যাহতি
সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থকে সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানার আসামি ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে সহ-সভাপতি রহুল আমিনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়ে আগামী ১০ অক্টোবর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
গণমাধ্যমে দুটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। প্রথমটিতে সম্মেলনের তারিখ ১০ সেপ্টেম্বর বললেও পরেরটিতে বলা হয় ১০ অক্টোবর।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাতে এ তথ্য জানানো হয়।
রহুল আমিন
পার্থর অনুসারীরা মেয়েটিকে উত্ত্যক্ত করে এবং এ হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। পার্থ ওতার অনুসারীদের বিরুদ্ধে থানায় মামলাও হয়েছে।
হামলায় আহত হন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি নাবিউল আলম দিপু ও সাবেক সাধারণ সম্পাদক সরদার আব্বাস।
এ ঘটনার পর ১২ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করে।
ওইদিন ওই ছাত্রীর মা বাদী হয়ে পার্থসহ সাত-আটজনের বিরুদ্ধে শ্লীলতাহানি ও হামলার অভিযোগে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।
পরোয়ানাভুক্ত অপর দুই আসামি হলেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছাত্রলীগকর্মী এস এন সাজ্জাদ রিয়াদ ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ছাত্রলীগকর্মী মাহমুদুল হক রুদ্র।
এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর সাংবাদিকদের করা অভিযোগ আমলে নিয়ে ছাত্রলীগের চার কর্মীকে বহিষ্কার করে কর্তৃপক্ষ।
বহিষ্কৃতরা হলেন-সমাজকর্ম বিভাগের মাহমুদুল হাসান রুদ্র, পরিসংখ্যানের এস এন সাজ্জাদ রিয়াদ, নৃবিজ্ঞানের রাহাত সিদ্দিকী এবং পলিটিক্যাল স্টাডিজের সুমন সরকার জনি।
এদের মধ্যে মাহমুদুল হাসান রুদ্রের বিরুদ্ধে শ্লীলতাহানির শিকার ছাত্রীর মায়ের করা মামলায় গ্রেপ্তারে পরোয়ানা জারি রয়েছে।
রেজিস্ট্রার ইশাফাকুল হোসেন বলেন, বহিষ্কৃত ও পরোয়ানাভুক্ত সবাই সঞ্জীবন চক্রবর্তী পার্থের অনুসারী হিসেবে পরিচিত। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট থেকে সঞ্জীবন চক্রবর্তী পার্থকে সতর্কও করা হয়েছে।
শ্লীলতাহানির মামলার সাক্ষী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি নবীউল আলম দিপু বলেন, মামলার বাদী ও সাক্ষীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। নিরাপত্তাহীনতার কারণে কেউ সাক্ষ্য দিতে আসে না।
জলালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম স্বপন বলেন, “গ্রেপ্তারি পরোয়ানা এখনও জারি আছে। আমরা তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।”
