২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বিএমএ নির্বাচন: স্বাচিপ সমর্থিতরা জয়ী

বাংলাদেশ মেডিকেল  অ্যসোসিয়েশনের (বিএমএ) বগুড়া কার্যকরী পরিষদের নির্বাচনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সমর্থিতরা সবকটি পদে জয়লাভ করেছেন।  

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2017, 11:57 PM

Updated : 12 Apr 2022, 12:01 AM

বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ডা. শাহজাহান আলী সরকার জানান, নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবকটি পদে স্বাচিপ সমর্থিত নান্নু-জুয়েল পরিষদ বিজয়ী হয়েছে।

ড্যাব সমর্থিত শাহজাহান-ইকবার পরিষদ কোনো পদে জয়লাভ করতে পারেনি।

শাহজাহান আলী জানান, বিএমএ কার্যকরী পরিষদের এ নির্বাচনে ২৩টি পদের মধ্যে কোষাধ্যক্ষ পদে সামির হোসেন মিশু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। বাকি ২২টি পদে দুটি প্যানেলের মোট ৪৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এবার প্রথম বগুড়ায় কোনো পেশাজীবী সংগঠনের নির্বাচনে ওএমআর পদ্ধতিতে ভোট গ্রহণ হয়েছে বলে শাহজাহান জানান।

এবার নিবার্চনে সভাপতি পদে ডা. মোস্তফা আলম নান্নু পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪৮৪ ভোট এবং সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন ডা. রেজাউল আলম জুয়েল, যিনি পেয়েছেন ৬৩৯ ভোট।

দিনব্যাপী ভোট শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করা হয়।

পুনরায় নির্বাচিত করায় সভাপতি মোস্তফা আলম নান্নু ও সাধারণ সম্পাদক রেজাউল আলম জুয়েল ভোটারদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছেন।