২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

জামালপুরের মেলান্দহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন; আহত হন চার জন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2017, 11:07 PM

Updated : 19 Aug 2022, 05:09 PM

বৃহস্পতিবার রাতে জামালপুর-মেলান্দহ সড়কের বেতমারী তালতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইসলামপুর উপজেলার মুখশিমলা গ্রামের সাখোয়াত হোসেনের স্ত্রী রুমা (৪০) এবং রুহেরকান্দা গ্রামের সিদ্দিক আলীর স্ত্রী স্বপ্না (৩০)।

আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেলান্দহ থানার ওসি মাজহারুল করিম জানান, রাত সাড়ে ৯টার দিকে জামালপুর-মেলান্দহ সড়কের বেতমারী তালতলা মোড়ে একটি ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

“ট্রাকটি ইসলামপুর থেকে জামালপুর যাচ্ছিল এবং অটোরিকশাটি জামালপুর থেকে ইসলামপুর যাচ্ছিল। সংঘর্ষে ঘটনাস্থলেই দুই মহিলা নিহত হন।”

ওসি জানান, পুলিশ লাশ উদ্ধার করে মেলান্দহ থানায় নিয়েছে। ট্রাক ও অটোরিকশাও থানায় আনা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়েছে।