২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে প্রাক্তন স্বামীর হাতে নারী শ্রমিক খুন

গাজীপুরের টঙ্গীতে এক নারী শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগে প্রাক্তন স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2017, 08:25 PM

Updated : 11 Apr 2022, 11:56 PM

শনিবার টঙ্গীর বড় দেওড়া এলাকায় প্রকাশ্যে রাস্তায় খুনের এ ঘটনা ঘটে বলে জানানটঙ্গী থানার এসআই চন্দন কুমার।

নিহত খুকু মনি (২০)টঙ্গীর ন্যাশন্যাল পলিমার কারখানার শ্রমিক ছিলেন।

গ্রেপ্তার মো. হানিফ ও ওরফে কালাচাঁনকে (৩২) নেত্রকোণারর কেন্দুয়া উপজেলার হাসুয়ারী গ্রামের মজনু মিয়ার ছেলে।

খুকু মনির বাবা দেলোয়ার হোসেন বলেন, তিন বছর আগে হানিফের সঙ্গে খুকুর বিয়ে হয়। হানিফ টঙ্গীতে রিকশা চালাত এবং খুকু ন্যাশনাল পলিমারে চাকরি করত।

“কিছুদিন পর রিকশা চুরির অভিযোগ উঠায় খুকুকে ফেলে পালিয়ে যায়। ৩/৪ মাস আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়।”

তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে কারখানায় যাওয়ার পথে হানিফ বটি দিয়ে খুকুকে কোপায়। তার চিৎকারে পথচারীরা ছুটে এসে হানিফকে আটক করে পুলিশে দেয়।

টঙ্গী থানার এসআই চন্দন কুমার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হানিফ খুনের কথা স্বীকার করেছে।