২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ৬ কাউন্সিলর কারাগারে

বাস পোড়ানোর মামলায় গাজীপুর সিটি করপোরেশনের বিএনপি সমর্থক ছয় কাউন্সিলরকে কারাগারে পাঠিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2017, 06:28 PM

Updated : 11 Apr 2022, 11:55 PM

মঙ্গলবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ আদেশ দেন বলেআদালত পুলিশের পরিদর্শক রবিউল ইসলাম জানান।

এরা হলেন ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফয়সাল আহমেদ সরকার, ১৯ নম্বর ওয়ার্ডের  তানভীর আহমেদ, ২০ নম্বর ওয়ার্ডেরশহিদুল ইসলাম, ২৬ নম্বর ওয়ার্ডের হান্নান মিয়া হান্নু, ৫৩ নম্বর ওয়ার্ডের শফিউদ্দিন, ৫৪ নম্বর ওয়ার্ডের শেখ মোহাম্মদ আলেক।

এরা সবাই বিএনপি সমর্থক কাউন্সিলর।

পরিদর্শক রবিউলবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৬ সালের ১৫ এপ্রিলজয়দেবপুরের চান্দনা চৌরাস্তায় একটি বাসে আগুন দেওয়া হয়।

“এ ঘটনায় জয়দেবপুর থানার এসআই আহাদুল ইসলাম বাদী হয়ে মেয়র এমএ মান্নান ও কয়েকজন কাউন্সিলরসহ ৪০জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ২০-৩০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন।”

তদন্ত শেষে এসআই হাফিজুর রহমান ৫১জনের নাম উল্লেখ করে ওই বছরের ২৭জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে আটজনের নাম বাদ দেওয়া হয় বলে জানান তিনি।

অভিযোগপত্রভুক্তদের মধ্যে পলাতক আট কাউন্সিলর মঙ্গলবার সকালেআদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক ছয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।