নারী ক্রিকেটারকে যৌন ‘হয়রানি’: তদন্তে নতুন কমিটি
দিনাজপুরে নারী ক্রিকেটারকে যৌন হয়রানির অভিযোগ তদন্তে গঠিত আগের কমিটি বাতিল করে নতুন কমিটি করা হয়েছে।
ওই ক্রিকেটারের বাবার আপত্তির পর রোববার জেলা প্রশাসক মীর খায়রুল আলম সাত সদস্যের নতুনিএই কমিটি গঠন করেন।
কমিটিকে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ ঘটনায় শনিবার রাতে ওই নারী ক্রিকেটার বাদী হয়ে মিঠুর বিরুদ্ধে একটি মামলাও করেছেন।
দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ টি এম মাসুদ রানাকে প্রধান করে করা কমিটির অন্যরা সদস্যরা হলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সহকারী পুলিশ সুপার সদর সার্কেল, ডেপুটি সিভিল সার্জন, জেলা ক্রীড়া কর্মকর্তা, দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি, মহিলা বিষয়ক অধিদপ্তরের সাবেক জেলা কর্মকর্তা।
জেলা প্রশাসক বলেন, আগের তদন্ত কমিটির দুই সদস্যের বিরুদ্ধে লিখিত আপত্তি জানিয়ে শনিবার রাতে জেলা প্রশাসককে আবেদন করেন ওই নারী ক্রিকেটারের বাবা। এর প্রেক্ষিতে নতুন কমিটি গঠন করা হয়েছে।
ওই আবেদনে বলা হয়, আগের কমিটির সদস্য সুব্রত মজুমদার ডলার ‘যৌন নিপীড়নকারী’ কোচ আবু সামাদ মিঠু পরিচালিত প্রচেষ্টা ক্রিকেট কোচিং সেন্টারের সভাপতি এবং মিলি চৌধুরী ওই সেন্টারের সহ-সভাপতি।
