২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ছুরিকাঘাতে কিশোর নিহত

কক্সবাজার শহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2017, 11:38 PM

Updated : 11 Apr 2022, 11:43 PM

কক্সবাজার সদর থানার ওসি রণজিত বড়ুয়া জানান, মঙ্গলবারের এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে আটক করা হয়েছে।

নিহত মিজবাহ উদ্দিন (১৪) শহরের নাজিরারটেকের বাসইন্ন্যা পাড়ায় আবুল কাশেমের ছেলে ও কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।

নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি রণজিত বলেন, মিজবাহ উদ্দিনের বাবার সঙ্গে নুরুল আমিন নামের এক ব্যক্তির পূর্ববিরোধ ছিল।

“এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিজবাহ’র মার সঙ্গে নুরুল আমিনের স্ত্রীর হাতাহাতি হয়। এক পর্যায়ে সেখানে মিজবাহ ও নুরুল আমিন সেখানে উপস্থিত হন। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মিজবাহ মারা যায়।”