শ্রীপুরে গাছ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে আম গাছ থেকে পা ফসকে পুকুরে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য আব্দুল আজিজ জানান।
মৃত কল্পনা আক্তার (২৪) ধনুয়া গ্রামের ফাহাদ হোসেনের স্ত্রী।
ইউপি সদস্য আজিজ বলেন, মঙ্গলবার সকালে গাছ থেকে আম পাড়ার সময় পা ফসকে পুকুরে পড়ে যান গৃহবধূ কল্পনা। পরে স্থানীয়রা পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।
শ্রীপুর থানার এসআই কায়সার আহমেদ জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। এ নিয়ে বিকালে অপমৃত্যুর মামলা করা হয়েছে।
